
|
একই দিনে রোজা ও ঈদ নিয়ে বিভ্রান্তি নিরসনে জাতীয় সেমিনার ৯ মে
প্রকাশ:
২৯ এপ্রিল, ২০২৬, ১০:৪১ দুপুর
নিউজ ডেস্ক |
ইমরান ওবাইদ, সাব-এডিটর দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘রোজা ও ঈদ বিশ্বব্যাপী একই দিনে পালনের দাবির ভ্রান্তি নিরসন ও শরয়ী বিশ্লেষণ’ শীর্ষক জাতীয় সেমিনার ২০২৬। আগামী ৯ মে ২০২৬, শনিবার, ঢাকার রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)-তে সকাল ৯টা থেকে পৌনে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে সেমিনারটি। সেমিনারে নির্ধারিত বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক হাফিজাহুল্লাহ। জামিয়াতুল উলূমিল ইসলামিয়া ঢাকার মুহতামিম মুফতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে দলিলভিত্তিক আলোচনা পেশ করবেন দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম। দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে সঠিক জ্ঞান অর্জন এবং বিভ্রান্তি থেকে নিজেকে ও জাতিকে হেফাজত করার লক্ষ্যে উক্ত সেমিনারে সর্বস্তরের মানুষ সবান্ধব আমন্ত্রিত। আইও/ |