
|
বজ্রপাতসহ কালবৈশাখীর পূর্বাভাস, দেশজুড়ে সতর্কবার্তা
প্রকাশ:
৩০ এপ্রিল, ২০২৬, ০৩:৫০ দুপুর
নিউজ ডেস্ক |
দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংস্থাটির কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আজ (বৃহস্পতিবার) দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিমি বা তার অধিক বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে। আরএইচ/ |