
|
বাগেরহাট জেলা নেতার মৃত্যু, ইসলামী আন্দোলন মহাসচিবের শোক
প্রকাশ:
৩০ এপ্রিল, ২০২৬, ১০:৩৬ রাত
নিউজ ডেস্ক |
ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সদ্য সাবেক সহ-সভাপতি এবং বর্তমান কমিটির নির্বাহী সদস্য প্রবীণ রাজনীতিবিদ মাস্টার মকবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক শোকবার্তায় অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ তায়ালা দুনিয়াতে তাঁর মাধ্যমে দেশ, জাতি ও ইসলামের বহুমুখী খেদমত নিয়েছেন। তিনি রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনয়নে হাতপাখা প্রতীকে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতে উঁচু মাকাম দান করবেন; এই দোয়া আমরা করি। আইও/ |