
|
কুষ্টিয়ায় খেলাফত মজলিসের জোনাল তরবিয়তি মজলিস অনুষ্ঠিত
প্রকাশ:
০৩ মে, ২০২৬, ১১:৩৩ দুপুর
নিউজ ডেস্ক |
খেলাফত মজলিস কুষ্টিয়া জোনের উদ্যোগে শনিবার (২ মে) দিনব্যাপী তরবিয়তি মজলিস স্থানীয় কুঠিপাড়া সদর উপজেলা মডেল মসজিদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। জোন পরিচালক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও কুষ্টিয়া জেলা সাধারণ সম্পাদক মো. আজিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত তরবিয়তে দরসুল কুরআন পেশ করেন মাওলানা মো. আজিমউদ্দিন। বিষয়ভিত্তিক আলোচনা করেন সংগঠনের নায়েবে আমির অধ্যাপক মো. সিরাজুল হক, মুফতি মাওলানা আব্দুল হামিদ, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. মিজানুর রহমান, মাস্টার মো. আব্দুল মজিদ, শায়খুল হাদিস মাওলানা শেখ সালাহউদ্দিন, মাগুরা জেলা সভাপতি ডক্টর মোহাম্মদ ফয়জুল ইসলাম। জেডএম/ |