
|
পটুয়াখালীতে ইসলামী যুব আন্দোলনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ:
০৩ মে, ২০২৬, ১১:৩৯ দুপুর
নিউজ ডেস্ক |
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে শনিবার (২ মে) আই এ বি জেলা কার্যালয়ে কর্মী প্রত্যাশী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন থানা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল যুবনেতা মুফতি মানসুর আহমাদ সাকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ আলী হাসান রূহানী এবং সঞ্চালনায় ছিলেন কাজী মোসাদ্দেক বিল্লাহ রুমী। জেডএম/ |