
|
ইসলামি সম্মেলনে অংশ নিতে ইসলামাবাদে ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি ও প্রধান বিচারপতি
প্রকাশ:
০৫ মে, ২০২৬, ০৮:৪২ সকাল
নিউজ ডেস্ক |
ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শেখ মুহাম্মদ আহমদ হুসেইন এবং দেশটির প্রধান বিচারপতি ড. মাহমুদ আল-হাব্বাশ আন্তর্জাতিক ইসলামি সম্মেলনে অংশ নিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন। সোমবার (৪ মে) পাঁচ দিনের সরকারি সফরে তারা ইসলামাবাদে পৌঁছান বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এ সফরের মূল উদ্দেশ্য হলো ‘৬ষ্ঠ আন্তর্জাতিক পয়গাম-ই-ইসলাম সম্মেলনে’ অংশগ্রহণ, যা আগামী ৬ মে জিন্নাহ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এই আন্তর্জাতিক সম্মেলনে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ আলেম, ধর্মীয় চিন্তাবিদ ও ইসলামি নেতারা অংশ নেবেন। সম্মেলনের মূল লক্ষ্য মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা, সহনশীলতা বৃদ্ধি এবং শান্তিপূর্ণ সহাবস্থানকে উৎসাহিত করা। সফরকালে প্যালেস্টাইনের এই দুই শীর্ষ ধর্মীয় ও বিচার বিভাগীয় নেতা পাকিস্তানের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করবেন বলে জানা গেছে। এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, মুসলিম বিশ্বের পরিস্থিতি এবং ফিলিস্তিন ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। আয়োজকদের মতে, এই সম্মেলন মুসলিম উম্মাহর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সংহতির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। একই সঙ্গে ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন ও সংহতির বার্তাও তুলে ধরা হবে। সূত্র: আরব নিউজ জেডএম/ |