
|
রাতের মধ্যে দেশের ১২ জেলায় ঝড়ের আভাস
প্রকাশ:
০৬ মে, ২০২৬, ০৮:০০ রাত
নিউজ ডেস্ক |
রাতের মধ্যেই দেশের ১২ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। বুধবার (৬ মে) আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বুধবার রাত ১টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলে জানান এই আবহাওয়াবিদ। এদিকে গত ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুমিল্লায়। আগামী ৫ দিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আরএইচ/ |