
|
হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু
প্রকাশ:
০৯ মে, ২০২৬, ০৯:২৫ সকাল
নিউজ ডেস্ক |
সৌদি আরবে মৃতুবরণ করেছেন আরও দুজন বাংলাদেশী হজযাত্রী। এ নিয়ে মোট ১২ বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। শনিবার (৯ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে জানা গেছে এ তথ্য। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে রয়েছেন ১০ জন পুরুষ ও ২ জন নারী। মক্কায় মারা গেছেন ১০ জন আর বাকি ২জন মদিনায়। সর্বশেষ শুক্রবার (৮ এপ্রিল) যশোরের কোতোয়ালির মো. আব্দুল মতিন (৫৩) এবং দিনাজপুরের নবাবগঞ্জের মো. আজহারুল হক (৬৪) মক্কায় মারা গেছেন। তারা দুজনই বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী। জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই (৬১) মারা গেছেন মদিনায়। একই দিন মক্কায় মারা গেছেন শেরপুরের শ্রীবরদী থানার মো. আবদুল্লাহ আল মামুন (৫৮)। ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছে সবার। প্রসঙ্গত, এখন পর্যন্ত ১২৮টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ জন বাংলাদেশি হজযাত্রী। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪ হাজার ৭১ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪৬ হাজার ২৫ জন। এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৯টি, সৌদি এয়ারলাইন্সের ৪৭টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২২টি। জেডএম/ |