
|
নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী
প্রকাশ:
০৯ মে, ২০২৬, ০৮:০৭ রাত
নিউজ ডেস্ক |
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমির মাওলানা সরওয়ার কামাল আজিজী ইন্তেকাল করায় দলের ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট আলেম ও ইসলামি চিন্তাবিদ মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী। শনিবার (৯ মে) মাওলানা সরওয়ার কামাল আজিজীর জানাজায় তাকে ভারপ্রাপ্ত আমির হিসেবে ঘোষণা করা হয়। তিনি এর আগে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নির্বাহী আমির ও নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী দেশের সুপরিচিত আলেম, খতিব ও ইসলামি সংগঠক হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন পল্টন-সেগুনবাগিচা ইমাম ও খতিব পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের আমির এবং বর্তমানে কেন্দ্রীয় নায়েবে আমির হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকার সেগুনবাগিচা মসজিদের খতিব এবং খিলগাঁওয়ে প্রতিষ্ঠিত ‘মাদরাসাতুল কোরআন ওয়াস সুন্নাহ’-এর প্রতিষ্ঠাতা ও মুহতামিম হিসেবেও দায়িত্বে রয়েছেন। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি দেশের প্রাচীন ইসলামি রাজনৈতিক দলগুলোর অন্যতম। গত নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর নেতৃত্বে যে ১১ দলীয় ঐক্য হয়েছে এর অন্যতম দল নেজামে ইসলাম পার্টি। আইও/ |