৬ তলা মসজিদ কমপ্লেক্স করছে ডিআরইউ, সহযোগিতার আহ্বান
প্রকাশ: ১৫ মে, ২০২৬, ০৫:৪৩ বিকাল
নিউজ ডেস্ক

সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নিজস্ব আঙিনায় ছয় তলা মসজিদ কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। 

এই কমপ্লেক্সের দুটি তলায় সদস্য ও তাদের সন্তানদের চিকিৎসাসেবার জন্য ব্যবহৃত হবে, যেখানে সার্বক্ষণিক বিশেষায়িত চিকিৎসক সেবা দেবেন। পাশাপাশি ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়া হবে।

শুক্রবার (১৫ মে) সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রায় আড়াই কোটি টাকার এই কমপ্লেক্স নির্মাণে ডিআরইউর পক্ষ থেকে সবার প্রতি সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

সহযোগিতা পাঠানোর ঠিকানা: 

ব্যাংক হিসাব (সঞ্চয়ী):

ব্যাংকের নাম: Islami Bank Bangladesh PLC

অ্যাকাউন্টের নাম: DHAKA REPORTERS UNITY (DRU) MOSQUE FUND

অ্যাকাউন্ট নম্বর: 20502060202515211

ব্রাঞ্চ: PALTAN, DHAKA (125275202)

বিকাশ/নগদ (মার্চেন্ট অ্যাকাউন্ট): 01886166723 (Payment)

আরএইচ/