বাংলাদেশ সফরে আল্লামা সাজ্জাদ নোমানী, জেনে নিন বিস্তারিত শিডিউল
প্রকাশ: ১৩ জুলাই, ২০২৬, ০৮:৪৫ সকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

উপমহাদেশের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও স্কলার আল্লামা খলীলুর রহমান সাজ্জাদ নোমানী বাংলাদেশে সফরে এসেছেন। গতকাল রোববার (১২ জুলাই) তিনি ঢাকায় পৌঁছান। সফরকালে তিনি ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য আলোচনা সভা, কর্মশালা ও সেমিনারে গুরুত্বপূর্ণ বয়ান প্রদান করবেন।

সফরের বিস্তারিত সূচি

১৩ জুলাই (সোমবার): সকালে সোনারগাঁওয়ে শায়খে শরফুদ্দীন আবু তাওয়ামা রহ.-এর মাজার জিয়ারত ও মাদরাসার শিক্ষার্থীদের উদ্দেশে বয়ান। বাদ মাগরিব মিরপুর-১২ এর মদ্বলুল কুরআন মাদরাসায় সুধী সমাজের উদ্দেশে বয়ান।

১৪ জুলাই (মঙ্গলবার): সকালে আশুলিয়ার জামিয়া নুরিয়া দারুল উলুম মাদরাসায় উলামা ও তলাবাদের উদ্দেশে বয়ান।

১৫ জুলাই (বুধবার): সকালে মিরপুর-১২ এর দারুর রাশাদ মাদরাসায় 'হুজ্জাতুল্লাহিল বালিগাহ'-এর সনদ প্রদান ও ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহ. রিসার্চ ইনস্টিটিউটের উদ্বোধন করবেন। বাদ এশা মিরপুর-১৩ এর দারুল উলুম মাদরাসায় বয়ান।

১৬ জুলাই (বৃহস্পতিবার): সকালে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কার্যালয়ে উলামায়ে কেরামের সঙ্গে মতবিনিময়। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'সমকালীন বাস্তবতা ও চ্যালেঞ্জ: জীবনমুখী সমাধানে ইসলাম' শীর্ষক সেমিনারে এবং বাদ এশা ধানমন্ডির হাফেজ কমার সাহেবের মাদরাসায় বয়ান।

১৭ জুলাই (শুক্রবার): সকালে মিরপুর-১৩ এর ৪ নং মার্কেট কমিউনিটি সেন্টারে 'কওমি শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা' এবং বাদ মাগরিব খিলগাঁওয়ের আইকন স্কুলে পেশাজীবী ও ছাত্রদের উদ্দেশে বয়ান।

১৮ জুলাই (শনিবার): সকালে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে 'ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহ. কনফারেন্স'-এ প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ। বাদ মাগরিব মোহাম্মদপুরের আন-নূর নেশ মাদরাসায় দাঈদের উদ্দেশে বয়ান।

১৯ জুলাই (রোববার): বিকেলে কক্সবাজার পাবলিক হলে 'সমাজ সংস্কারে ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহ.-এর চিন্তাধারা ও অবদান' শীর্ষক সেমিনারে বয়ান।

২০ জুলাই (সোমবার): বিকেলে চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে 'উম্মাহর জাগরণে ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহ.-এর চিন্তাধারা ও বর্তমান প্রেক্ষাপট' শীর্ষক কনফারেন্সে অংশগ্রহণ।

২১ জুলাই (মঙ্গলবার): বিকেলে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসা ও পটিয়া মাদরাসা এবং দারুল মাআরিফসহ বিভিন্ন স্থানে উলামা ও তলাবাদের উদ্দেশে বয়ান।

২২ জুলাই (বুধবার): বাদ আসর আফতাবনগরের আস-সুন্নাহ ফাউন্ডেশনে পেশাজীবী ও উলামা সম্মেলনে অংশগ্রহণ করবেন।

২৩ জুলাই (বৃহস্পতিবার): দুপুরে তিনি ঢাকা ত্যাগ করবেন।

প্রসঙ্গত, সংশ্লিষ্ট আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনিবার্য কারণবশত এই কর্মসূচিতে পরিবর্তন হতে পারে।

আইও/