
|
জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের
প্রকাশ:
১৩ জুলাই, ২০২৬, ০৭:৪২ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক ক্যাম্পাসে জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে পূর্বঘোষিত ছুটির মেয়াদ বাড়িয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়া। সোমবার (১৩ জুলাই) প্রতিষ্ঠানটির মুদীর ও শাইখুল হাদিস আল্লামা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলীল স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসে জলাবদ্ধতা এবং শিক্ষার্থী-শিক্ষকদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে পূর্বে ঘোষিত ছুটির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) পর্যন্ত প্রতিষ্ঠানের সকল শ্রেণির দারস ও একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে। এতে আরও জানানো হয়, পরিস্থিতি স্বাভাবিক থাকলে ১৮ জুলাই ২০২৬ (শনিবার) থেকে যথারীতি প্রতিষ্ঠানের সব দারস ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে, ইনশাআল্লাহ। জামেয়া কর্তৃপক্ষ এ বিষয়ে সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অবগত থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানিয়েছে। এর আগে টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে গত ৮ জুলাই থেকে মাদরাসার শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। মঙ্গলবার (১৪ জুলাই) থেকে শিক্ষা কার্যক্রম শুরুর ঘোষণা দিলেও পরে তা পিছিয়ে দেওয়া হয়। আরএইচ/ |