
|
দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর বয়ান বুধবার
প্রকাশ:
১৪ জুলাই, ২০২৬, ০৩:১২ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক আগামীকাল বুধবার (১৫ জুলাই) রাজধানীর মিরপুর-১৩ নম্বরে অবস্থিত ঐতিহ্যবাহী দারুল উলুম মাদরাসায় উলামা ও শিক্ষার্থীদের (ত্বলাবা) উদ্দেশে এক বিশেষ ও গুরুত্বপূর্ণ বয়ান অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান দীনি দিকনির্দেশনামূলক বয়ান পেশ করবেন ভারতের প্রখ্যাত আলেম, চিন্তাবিদ ও ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর পরিচালক আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী। বাদ এশা মাদরাসা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দারুল উলুম ঢাকা মিরপুর-১৩-এর মুহতামিম মাওলানা উমায়ের কোব্বাদী সবাইকে এই অনুষ্ঠানে দাওয়াত করেছেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই বয়ান মূলত উলামায়ে কেরাম ও তালিবুল ইলমদের উদ্দেশে করা হবে। সমসাময়িক প্রেক্ষাপটে উলামা ও ত্বলাবাদের করণীয় এবং দ্বীনি দাওয়াতের প্রসারে এই বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে। আওয়ার ইসলাম/জেডএম |