
|
ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২
প্রকাশ:
১৪ জুলাই, ২০২৬, ০৪:১৭ দুপুর
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক ভারতের উত্তর প্রদেশের আলিগড় জেলার দুজন হিন্দুর বিরুদ্ধে ১৪ বছর বয়সি মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কিষাণ গোপাল বাল্মীকি এবং সঞ্জু বাল্মীকি নামের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) আলিগড়ের চারা এলাকায় এ ঘটনা ঘটে। খবর মুসলিম মিররের। কিশোরীর মায়ের ভাষ্য, তাঁর মেয়ে সবজি কিনতে গিয়েছিল। তারপর ফিরতে দেরি হলে তার ভয় হয়। তিনি মেয়ের বাবাকে বিষয়টা জানালে তিনি মেয়েকে খুঁজতে বের হন এবং থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন। পরে, ওই কিশোরীকে গ্রামের উপকণ্ঠে একটি মাঠে অচেতন অবস্থায় পাওয়া যায়। তখন, তার শরীরে আঘাতের চিহ্ন ছিল এবং পোশাক ছিল ছেঁড়া। এ ঘটনায় মেয়েটির বাবা কিষাণ গোপাল বাল্মীকি এবং সঞ্জু বাল্মীকি নামের স্থানীয় দুই হিন্দুর বিরুদ্ধে অভিযোগ করে থানায় শিশু যৌন নিপীড়নের মামলা করেন। রোববার তাদের গ্রেফতার করে থানা পুলিশ। সূত্রে জানা যায়, কিষাণ ও সঞ্জু প্রথমে নাবালিকাটির ওপর রাসায়নিক ছিটিয়ে তাকে অচেতন করে এবং তাকে মদ পানে বাধ্য করে ধর্ষণ করে। মেয়েটি বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সূত্র: মুসলিম মিরর আওয়ার ইসলাম/জেডএম |