
|
ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত
প্রকাশ:
১৪ জুলাই, ২০২৬, ০৭:০২ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক বিভিন্ন রকম ফল সাজিয়ে, ফলের পরিচয় ও গুণাগুণ বর্ণনা করে ইকরা হবিগঞ্জের শিক্ষার্থীরা মেতে উঠেছিল ফ্রুইটস ফেস্টিভ্যাল ২০২৬ এ। সোমবার (১৩ জুলাই) দুপুরে ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জ ও ইকরা দারুল উলূম মাদরাসা আয়োজিত ফল উৎসব অনুষ্ঠিত হয়। ইকরা হবিগঞ্জ কো-অর্ডিনেটর আবদুর রউফ আশরাফের পরিচালনায় প্রধান অতিথির আলোচনায় হাফিজ মাওলানা মাসউদুল কাদির বলেন, মৌসুমী ফল মানুষের জন্য খুবই উপকারী। শিশুদেরকে বাস্তবে ফলের সঙ্গে সংযোগ করে দিতে, পরিচয় করে দিতে আমরা ফল উৎসবের আয়োজন করেছি।
ইকরা বাংলাদেশ স্কুলের সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম প্রদর্শিত প্রতিটি ফলের উপকারিতা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
ফল উৎসবে ফলের পরিচয়, ফলের গুণাগুণ, একজন ডাক্তার ও একজন রোগী সাজিয়ে ফল দিয়ে চিকিৎসা প্রদান করা হয়। উপস্থিত ভালো পারফর্মকারীদের মধ্যে ফল পুরস্কার দেওয়া হয়। লটারির মাধ্যমে শিক্ষকদের মধ্যে ফলের ঝুড়ি উপহার দেওয়া হয়। ছাত্র-ছাত্রী, অভিভাবক-অভিভাবিকা, শিক্ষক-শিক্ষিকাদের জন্য ছিল বিভিন্নরকম ফল আপ্যায়নের ব্যবস্থা। আইও/ |