
|
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫
প্রকাশ:
২৪ মে, ২০২৬, ১২:০৩ দুপুর
নিউজ ডেস্ক |
ফরিদপুরের নগরকান্দা উপজেলার শংকরপাশা এলাকায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। রবিবার (২৪ মে) সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, জেলার নগরকান্দা উপজেলার শংকরপাশা এলাকায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে হয়েছে। এ খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা শুরু করেছে। তাৎক্ষণিকভাবে ৫ জনের মৃত্যুর খবর জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন।
|