
|
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া
প্রকাশ:
১৬ জুলাই, ২০২৬, ০৬:১৬ বিকাল
নিউজ ডেস্ক |
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত, আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি, উন্নয়ন ও অগ্রগতি কামনায় দেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) জোহরের নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এই বিশেষ দোয়ার আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী নদভী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ডা. হারুনুর রশীদসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষ দোয়ায় উপস্থিত ছিলেন। বিশেষ দোয়া পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। আইও/ |