
|
আগুন লেগে অগ্নিবীণা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, দুর্ভোগে পড়েছেন যাত্রীরা
প্রকাশ:
২৪ মে, ২০২৬, ০৪:০৪ দুপুর
নিউজ ডেস্ক |
ময়মনসিংহে আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ঈদ যাত্রার প্রথম দিনেই ইঞ্জিন বিকলের ঘটনা ট্রেনটিতে ভ্রমণকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। রোববার (২৪ মে) দুপুর পৌনে তিনটার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আগুনের ঘটনাটি ঘটে। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার ঘটনা সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে দাঁড়ানোর পর হাঠাৎ ইঞ্জিনে আগুন লেগে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছিল। পরে চালক, পরিচালক ও রেলওয়ের কর্মীদের চেষ্টায় দ্রুতই নিয়ন্ত্রণে নিয়ে আসলেও ট্রেনের ইঞ্জিনটি বিকল হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই বিকল হয়ে যাওয়া ইঞ্জিন পরিবর্তন করে বিকল্প ইঞ্জিনে ট্রেনটি নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্য ছেড়ে যাবে। তিনি আরও বলেন, এতে স্টেশনের একটি লাইন ব্লক হয়ে গেলেও অন্য লাইন দিয়ে ট্রেন যোগাযোগ স্বাভাবিক রাখা হয়েছে। জেডএম/
|