দেশের প্রখ্যাত বক্তা মুফতি ওমর ফারুক সন্ধীপী অসুস্থ: দেশবাসীর কাছে দোয়া কামনা
প্রকাশ: ২৬ মে, ২০২৬, ১১:৫৪ দুপুর
নিউজ ডেস্ক

দেশের স্বনামধন্য আলেমেদ্বীন, প্রখ্যাত ইসলামী আলোচক, শাইখুল হাদীস মুফতি ওমর ফারুক সন্ধীপী গুরুতর অসুস্থ। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ওমর ফারুক সন্দীপীর পরিবার।

জানা যায়, মুফতি ওমর ফারুক সন্ধীপী দীর্ঘদীন যাবৎ কিডনি-লিভার ও হাঁটুর রোগে আক্রান্ত রয়েছেন। ৭মাস আগে পুরোনো রোগ তীব্র হলে তিনি রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হয়ে ডা. গোলাম আযমের তত্ত্বাবধানে চিকিৎসারত ছিলেন। 

সোমবার (২৫মে) মুফতি ওমর ফারুক সন্ধীপীর ব্যক্তিগত খাদেম সাঈদ এক বিশেষ বার্তার মাধ্যমে আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সাঈদ আরও জানান, ৫ মাস রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে বাসায়  ফিরেছিলেন তিনি। তবে কিছুদিন আগে পুনরায় অবস্থা গুরুতর হওয়ার বর্তমানে বাসায় অবস্থান করে ডা. গোলাম আযমের তত্ত্বাবধানে চিকিৎসারত আছেন। তিনি এখন হাঁটা-চলা করতে পারেন না। 

তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়ার আবেদন করা হয়েছে। 

 এমএম/