
|
নওগাঁ ব্লাড সার্কেলের নতুন কমিটি ঘোষণা
প্রকাশ:
২৮ মে, ২০২৬, ০৪:২৯ দুপুর
নিউজ ডেস্ক |
|| সৈয়ব আহমেদ সিয়াম || বুধবার (২৭ মে) নওগাঁ শহরের পঞ্চভাই হোটেল অডিটোরিয়ামে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কমিটিতে দায়িত্ব নেওয়া অন্যান্যরা হলেন— সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ ফরহাদ আলম, সহ সভাপতি মো. তারিকুল ইসলাম, সহ সভাপতি মীর রাগীব মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক আবরার রাকিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাহাদ হোসেন আকাশ, সাংগঠনিক সম্পাদক মো. রাফিউল বারি রাজন, সহ সাংগঠনিক সম্পাদক মুমিনুল ইসলাম সিহাব, সহ সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ রাফি, কোষাধ্যক্ষ মো. সোহানুর আমিন, প্রচার সম্পাদক মো. সাব্বির আহমেদ, সহ প্রচার সম্পাদক মো. রাকিব হোসেন, সমাজসেবা সম্পাদক জয়ন্ত কুমার, দপ্তর সম্পাদক আবু তালহা ও শিক্ষা বিষয়ক সম্পাদক নির্জন দাস। এ ছাড়া, কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন— মো. রায়হান, এহেতেশাম আলী রুহান, সাদিক, শিহাব হোসেন, আতাবুর রহমান ও এম এ ত্বলহা জুবায়ের। নবনির্বাচিত সভাপতি শাহনেওয়াজ রক্সি বলেন, ‘আলহামদুলিল্লাহ, ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে নওগাঁ ব্লাড সার্কেল এ পর্যন্ত ৬ হাজার ৩০০ ব্যাগের বেশি রক্তদান করেছে। আমরা রক্তদানে সচেতনতা বৃদ্ধি, দুঃস্থ রোগীদের সেবা, ফ্রি মেডিকেল ক্যাম্প, দূর্যোগে ত্রাণ সহায়তা, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানসহ তরুণদের ইতিবাচক বিকাশে কাজ করে যাচ্ছি।’ সভায় সাধারণ সম্পাদক রিজভী আহম্মেদ রিজোয়ান বলেন, ‘গত বছর ২০২৫ সালে এক বছরে নওগাঁ ব্লাড সার্কেলের পক্ষ থেকে ৪৫৮ ব্যাগ রক্তদান করা হয়েছে। এ বছর বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়েছে ৯৫২ জনের, বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে ৩৭ জনকে, শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ৮৩ জনের মাঝে, শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়েছে ২৩ জনকে, ইফতার বিতরণ করা হয়েছে ২১৫ জনের মাঝে, নতুন সদস্য যুক্ত হয়েছেন ৪৬ জন। এ ছাড়া, এ বছর রক্তদানে সচেতনতা বাড়াতে ১টি সেমিনারের আয়োজন করা হয়।’ দায়িত্ব হস্তান্তর সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ব্লাড সার্কেলের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক রেজানূর রহমান বিরো। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট মো. আব্দুল মুয়ীদ ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোমেনা খাতুন তিতলি। উপস্থিত ছিলেন সংগঠনের স্থায়ী কমিটির সদস্য মো. রবিউল সরদার, তানজিম বিন বারী, আবু সিয়াম শিথিল ও সাবেক সভাপতি মো. নাহিদ হাসান। অতিথিরা স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান। আইও/এমএম |