প্রধানমন্ত্রীর নৈশভোজে মাওলানা ইসলামাবাদী-ইকরামের নেতৃত্বাধীন জমিয়ত
প্রকাশ: ২০ জুলাই, ২০২৬, ০৮:৩৩ রাত
নিউজ ডেস্ক

বিশেষ প্রতিনিধি

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের আয়োজিত শরিক দল ও সমমনা জোটের শীর্ষ নেতাদের সম্মানে নৈশভোজে জমিয়তে উলামায়ে ইসলামের মূল পক্ষ অংশ না নিলেও অপর জমিয়তের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত নৈশভোজে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের একাংশের সভাপতি মাওলানা আব্দুর রহীম ইসলামাবাদী এবং মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

অন্যদিকে, জমিয়তের মূল অংশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আমন্ত্রণ পেয়েও নৈশভোজে অংশ নেননি।

এর আগে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী গণমাধ্যমকে জানিয়েছিলেন, দলীয় ও রাজনৈতিক সিদ্ধান্তের কারণেই তারা বৈঠকে যাচ্ছেন না। যদিও সিদ্ধান্তের বিস্তারিত কারণ প্রকাশ করেননি, তবে দলীয় সূত্র জানায়, নির্বাচনের পর বিএনপির সঙ্গে যোগাযোগ ও রাজনৈতিক মূল্যায়ন নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জমিয়ত-সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, সরকার গঠনের পর জোটের অন্যতম শরিক হওয়া সত্ত্বেও উবায়দুল্লাহ ফারুকের নেতৃত্বাধীন অংশকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। এ কারণেই প্রধানমন্ত্রীর নৈশভোজ বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়।

আইও/