
|
‘স্বপ্ন বহুদূর’-এর উদ্যোগে দরিদ্র পরিবারে কুরবানির গোশত বিতরণ
প্রকাশ:
৩০ মে, ২০২৬, ১১:৫৩ দুপুর
নিউজ ডেস্ক |
খুলনা প্রতিনিধি— পবিত্র ঈদুল আজহার আনন্দ সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের সঙ্গে ভাগ করে নিতে সামাজিক সংগঠন ‘স্বপ্ন বহুদূর’-এর উদ্যোগে খাসি কুরবানি করে গোশত বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল (শুক্রবার, ২৯ মে) পবিত্র ঈদুল আজহার ২য় দিন সংগঠনের স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারে কুরবানির গোশত বিতরণ করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা বিশেষভাবে এমন পরিবারের কাছে কুরবানির গোশত পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন, যারা অভাব-অনটনের মধ্যেও আত্মসম্মানের কারণে কারো কাছে সহযোগিতা চাইতে সংকোচ করেন। সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানবিক মূল্যবোধ ও ব্যক্তিগত মর্যাদার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ‘স্বপ্ন বহুদূর’-এর সামাজিক সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ আব্দুল মালেক সাহেবের পরামর্শক্রমে গোশত গ্রহণকারী ব্যক্তিদের কোনো ছবি প্রকাশ করা হয়নি। কারণ প্রতিটি মানুষের আত্মমর্যাদা রক্ষা করা একটি সামাজিক ও নৈতিক দায়িত্ব। গোশত বিতরণ কাযক্রমে উপস্থিত ছিলেন ‘স্বপ্ন বহুদূর’-এর সামাজিক সংগঠনের সভাপতি মুহাম্মাদ সাব্বির আহমাদ, সহ-সভাপতি মুফতী ফয়সাল করিম, সাধারণ সম্পাদক নাহিয়ান রাসেল, প্রচার সম্পাদক আজহারুল, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক তাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক বেলাল আহমেদ, নাজমুল ইসলামসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করতে আগ্রহীরা ‘স্বপ্ন বহুদূর’ সামাজিক সংগঠনের সাথে যুক্ত হয়ে বিভিন্ন মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। আইও |