
|
মসজিদে নববীতে আগতদের জন্য চালু হলো নতুন সেবা
প্রকাশ:
২৩ জুলাই, ২০২৬, ১০:২৪ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের পবিত্র মদিনায় মসজিদে নববীতে আগত জিয়ারতকারী ও মুসল্লিদের জন্য একটি নতুন ‘ভ্রাম্যমাণ ধর্মীয় সেবাকেন্দ্র’ চালু করা হয়েছে। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা আন্তর্জাতিক মুসল্লি ও দর্শনার্থীদের জন্য দীনি সেবা আরও সহজ ও গতিশীল করা হলো। নতুন এই ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে মুসল্লিরা নিচের সেবাগুলো খুব সহজেই পাবেন। এর মধ্যে রয়েছে- মসজিদে নববীর বিভিন্ন কার্যক্রম ও ইবাদতসংক্রান্ত যেকোনো বিষয়ে অন-দ্য-স্পট গাইডলাইন পাবেন। দর্শনার্থীদের ধর্মীয় বিভিন্ন জিজ্ঞাসা ও প্রশ্নের তাৎক্ষণিক সমাধান দেওয়া হবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা বহুভাষী মুসল্লিদের সুবিধার্থে বিভিন্ন ভাষায় অনূদিত শিক্ষামূলক ও প্রচারণামূলক উপকরণ বা সাহিত্য প্রদান। মসজিদে নববীতে আগত বৈচিত্র্যময় ভাষাভাষী ও বিভিন্ন সংস্কৃতির লাখো মানুষের ইবাদত ও সফরকে আরও সুগম ও সহজতর করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্র: ইসলামিক ইনফরমেশন আওয়ার ইসলাম/জেডএম |