
|
তোফায়েল আহমেদের জানাজা সম্পন্ন
প্রকাশ:
০২ জুন, ২০২৬, ০৪:১২ দুপুর
নিউজ ডেস্ক |
ভোলায় বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুর আড়াইটায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে তাকে রাষ্ট্রীয় গার্ড অনারের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। এর আগে দুপুর ১টা ৪০ মিনিটে তোফায়েল আহমেদের মরদেহ বহনকারী হেলিকপ্টরটি তার নিজ গ্রামে অবতরণ করে। পরে তার মরদেহ অ্যাম্বুলেন্সে করে ভোলা সরকারি স্কুল মাঠে নিয়ে যাওয়া হয়। এসময় তোফায়েল আহমেদকে বহনকারী হেলিকপ্টার ঘিরে দলীয় নেতাকর্মী, স্বজন ও শুভানুধ্যায়ীরা হেলিপ্যাডে ভিড় জমান। তাকে কোড়ালিয়া গ্রামে নিজ বাড়িতে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে। এর আগে সোমবার (১ জুন) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এমএম/ |