বসুন্ধরা মারকাজে দেওবন্দের মুহতামিমের বিশেষ বয়ান ও দরসে বুখারি
প্রকাশ: ২৩ জুলাই, ২০২৬, ০২:৩৪ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার (বসুন্ধরা মারকাজ)-এর উদ্যোগে আলেমদের জন্য এক বিশেষ ‘দরসে বুখারি’ ও বয়ানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী।

আগামী ৫ আগস্ট বাদ মাগরিব বসুন্ধরা মারকাজ প্রাঙ্গণে এই গুরুত্বপূর্ণ দীনি মজলিস অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আগামী আগস্টের শুরুতে বাংলাদেশ সফরে আসছেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী। এই সফরে তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ সম্মেলন ও মজলিসে বয়ান করবেন।

আইও/