
|
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ করে ইরানের হামলা
প্রকাশ:
০৩ জুন, ২০২৬, ০৮:৩৭ সকাল
নিউজ ডেস্ক |
কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। কুয়েত প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতেতে এ তথ্য নিশ্চিত করেছে। বুধবার (৩ মে) ভোরের দিকে বিবৃতিতে কুয়েতের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, মাঝরাতে কুয়েতের মার্কিন ঘাঁটি লক্ষ করে ‘শত্রুতাপূর্ণ’ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছিল, তবে সেগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই আকাশ প্রতিরক্ষা সিস্টেমের মাধ্যমে ধ্বংস করে ফেলা হয়েছে। কুয়েতের প্রতিরক্ষা বাহিনীর এ বিবৃতিকে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে ‘হাস্যকর’ উল্লেখ করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর ভাষ্য অনুযায়ী, কুয়েতের মার্কিন ঘাঁটিগুলোর অন্তত তিনটিতে ইরানের সফল হামলা হয়েছে। এবং এর যথাযথ প্রমাণও আছে বলেও দাবি করছে তারা। এদিকে কুয়েতের পাশাপাশি প্রায় একই সময়ে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ঘাঁটি লক্ষ করেও ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে জানা গেছে বলে, কিন্তু দেশটির সেনবাহিনী এখন পর্যন্ত এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি। সূত্র : সিএনএন জেডএম/ |