
|
সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময়
প্রকাশ:
২৫ জুলাই, ২০২৬, ০৫:২৫ বিকাল
নিউজ ডেস্ক |
সিলেট প্রতিনিধি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সিলেট জেলা ও মহানগর নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। এ সময় তিনি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার আহ্বান জানান। শনিবার (২৫ জুলাই) সিলেট জেলা খেলাফত মজলিসের কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিনসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সভায় মাওলানা মামুনুল হক সিলেটে দলীয় সাংগঠনিক কার্যক্রম, জনসম্পৃক্ততা এবং চলমান কর্মসূচির অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি বলেন, সংগঠনের শক্তি বৃদ্ধি করতে ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কর্মকাণ্ড জোরদারের বিকল্প নেই। এ লক্ষ্যে সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। সভায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান এবং তৃণমূলভিত্তিক সংগঠনকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। এসএইচ/ |