
|
ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু
প্রকাশ:
২৮ জুলাই, ২০২৬, ১১:১২ দুপুর
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক: ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো হোয়াইট হাউসে বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধ নিয়ে দুই নেতার মধ্যে প্রকাশ্যে মতভেদের পর হোয়াইট হাউজে তাদের এই প্রথম মুখোমুখি বৈঠক হতে যাচ্ছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। হোয়াইট হাউসে অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে ইরানকে ঘিরে চলমান যুদ্ধই প্রধান আলোচ্য বিষয় হওয়ার কথা রয়েছে। কী বিক্রি করবো, তা কেউ ঠিক করবে না: নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে ট্রাম্পকী বিক্রি করবো, তা কেউ ঠিক করবে না: নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে ট্রাম্প গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে এই যুদ্ধের সূচনা হয়। তবে ওয়াশিংটন এখন বলছে, তারা আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ দিতে চায়। এদিকে এপ্রিলে হওয়া যুদ্ধবিরতি ভেঙে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলেও সেই সাম্প্রতিক লড়াইয়ে ইসরায়েল অংশ নেয়নি। আওয়ার ইসলাম/জেডএম |