শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ
প্রকাশ: ১১ জুন, ২০২৬, ০৮:২৭ সকাল
নিউজ ডেস্ক

মক্কার পবিত্র মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে আগামীকাল শুক্রবার ১২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬ জিলহজ ১৪৪৭ হিজরির জুমার নামাজে খুতবা প্রদান করবেন দুই বিশিষ্ট আলেম ও খতিব।

বুধবার (১০ জুন) হারামাইন কর্তৃপক্ষ জানায়, মসজিদুল হারামে জুমার খুতবা দেবেন শাইখ ফয়সাল বিন জামিল আল-গাজ্জাওয়ী। তিনি পবিত্র মসজিদুল হারামের একজন ইমাম ও খতিব হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর প্রাঞ্জল উপস্থাপনা, কুরআনের গভীর জ্ঞান এবং হৃদয়স্পর্শী তেলাওয়াত মুসলিম বিশ্বের অসংখ্য মানুষের কাছে সমাদৃত।

অন্যদিকে, মসজিদে নববীতে জুমার খুতবা দেবেন শাইখ ড. হুসাইন বিন আবদুল আজিজ আলে শাইখ। তিনি সৌদি আরবের অন্যতম প্রখ্যাত আলেম, বিচারবিদ ও ইসলামি চিন্তাবিদ। তিনি মসজিদে নববীর ইমাম ও খতিব হওয়ার পাশাপাশি সৌদি আরবের উচ্চপর্যায়ের ধর্মীয় পরিষদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং ইসলামি আইন ও গবেষণায় তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে।

প্রসঙ্গত, পবিত্র দুই মসজিদে জুমার ইমাম ও খতিবদের দায়িত্বসূচি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্ধারিত হয়।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

প্রতিনিধি/আইও