
|
হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস
প্রকাশ:
০১ আগস্ট, ২০২৬, ০৯:০৩ সকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জুলাই পদযাত্রায় হামলায় আহত আলিফকে দেখতে ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাত ১১টার দিকে তিনি হাসপাতালে গিয়ে আহত আলিফের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং চিকিৎসকদের সঙ্গে চিকিৎসার অগ্রগতি ও প্রয়োজনীয় বিষয় নিয়ে কথা বলেন। মাওলানা মামুনুল হক আহত আলিফকে সান্ত্বনা দেন এবং মহান আল্লাহ তাআলার কাছে তার আশু আরোগ্য কামনা করেন। তিনি বলেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা এবং তাদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী এবং ন্যাশনাল ওলামা এলায়েন্সের সাধারণ সম্পাদক মুফতি সানাউল্লাহ উপস্থিত ছিলেন। আরএইচ/ |