
|
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত
প্রকাশ:
১১ জুন, ২০২৬, ০৭:৪০ বিকাল
নিউজ ডেস্ক |
বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে কুমিল্লা ও ফরিদপুরের নগরকান্দায় পৃথকভাবে নির্বাচিত ও অগ্রসর সদস্যদের নিয়ে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। এসব প্রশিক্ষণ সভায় সংগঠনের আদর্শ, লক্ষ্য-উদ্দেশ্য, সাংগঠনিক কার্যক্রম, দায়িত্ব পালন এবং কর্মপদ্ধতি বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডস্থ নন্দনপুর মাদ্রাসায় বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা পূর্ব জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুমিল্লা পূর্ব জেলা শাখার সভাপতি মাওলানা অলিউল্লাহ এবং পরিচালনা করেন জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা জামিল আহমদ। সভায় বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সল আহমদ, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম এবং সহকারী প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ আজিজ। এ সময় কুমিল্লা মহানগর শাখার সভাপতি মাওলানা ইমাম হোসাইনসহ জেলা ও মহানগরের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে একই দিন ফরিদপুরের নগরকান্দা উপজেলা শাখার উদ্যোগে অগ্রসর সদস্যদের নিয়ে আরেকটি প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মাওলানা আসাদুজ্জামান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল বাকী। প্রশিক্ষণ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভূইয়া, ফরিদপুর জেলা সভাপতি মাওলানা আমজাদ হুসাইন, সহ-সভাপতি মাওলানা মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আবু নাসির এবং প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মনিরুজ্জামান। নেতৃবৃন্দ বলেন, সংগঠনের আদর্শ বাস্তবায়নে আদর্শবান, দক্ষ ও দায়িত্বশীল জনশক্তি তৈরির কোনো বিকল্প নেই। এজন্য নিয়মিত প্রশিক্ষণ ও সাংগঠনিক চর্চা জোরদার করতে হবে। নগরকান্দার প্রশিক্ষণ কার্যক্রম শেষে বাছাইকৃত ৩০ জন সদস্যকে সংগঠনের কর্মী হিসেবে ঘোষণা করা হয়। দুই স্থানের প্রশিক্ষণ সভাই দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। প্রতিনিধি/আইও |