জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল
প্রকাশ: ০২ আগস্ট, ২০২৬, ০২:৫৯ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

দেশের চলমান পরিস্থিতি, ‘রক্তাক্ত জুলাই’-এর শিক্ষা এবং জাতীয় প্রত্যাশাকে সামনে রেখে আলোচনা সভার আয়োজন করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক এ আলোচনা সভা আগামীকাল সোমবার (৩ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি।

অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, লেখক ও গবেষক মাওলানা মুসা আল হাফিজ এবং লেখক-গবেষক মাওলানা যাইনুল আবিদীন।

সভায় স্বাগত বক্তব্য প্রদান করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। এছাড়া বক্তব্য রাখবেন দলের সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ ও মাওলানা মতিউর রহমান গাজীপুরী এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী।

আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী।

এদিকে, দলের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী গণমাধ্যমকর্মী, আলেম-উলামা, বুদ্ধিজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সচেতন নাগরিককে যথাসময়ে উপস্থিত থেকে আলোচনা সভাকে সফল করার আহ্বান জানিয়েছেন।

আরএইচ/