
|
কুরআন অবমাননা, যুবককে ধরে পুলিশে দিলো জনতা
প্রকাশ:
০২ আগস্ট, ২০২৬, ০৫:১৮ বিকাল
নিউজ ডেস্ক |
গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পবিত্র কুরআন অবমাননার অভিযোগে আবু হানিফ ওরফে নিউটন নামে এক যুবককে আটক করে পুলিশের সোপর্দ করেছেন স্থানীয়রা। রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর পূর্বপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আবু হানিফ ওরফে নিউটন উপজেলার ফরিদপুর ইউনিয়নের সাবেক তাজপুর গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে ইসলামবিরোধী বক্তব্য দিয়ে আসছিলেন এবং পবিত্র কুরআন অবমাননাকর আচরণ করতেন। এ নিয়ে তাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি বিরত না হওয়ায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। ঘটনার প্রতিবাদে সাদুল্লাপুর ওলামা পরিষদের উদ্যোগে থানা চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম হাবিব বলেন, অভিযোগের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হবে। এসএইচ/ |