বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি
প্রকাশ: ১৩ জুন, ২০২৬, ০৮:২৬ সকাল
নিউজ ডেস্ক

বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ময়মনসিংহ জেলার পূর্ব ও পশ্চিম শাখাকে একীভূত করে নতুন জেলা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ।

কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা রেজাউল করীম। এছাড়া সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা তাজুল ইসলাম আকন্দ।

শুক্রবার (১২ জুন) কমিটি পুনর্গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন কমিটি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালি এবং বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

নতুন জেলা কমিটি গঠনের খবরে ময়মনসিংহের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও সন্তোষের সৃষ্টি হয়েছে। এ জন্য তারা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক এবং মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন।

জেডএম/