
|
মসজিদে নববীতে নতুন দায়িত্ব পেলেন শায়খ ড. আহমদ আল-হুযাইফি
প্রকাশ:
০৩ আগস্ট, ২০২৬, ০৯:২৪ সকাল
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক প্রধান শায়খ অধ্যাপক ড. আবদুর রহমান বিন আবদুল আজিজ আস-সুদাইস নতুন প্রশাসনিক দায়িত্ব বণ্টনের অংশ হিসেবে শায়খ ড. আহমদ বিন আলী আল-হুযাইফিকে মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক প্রধানের সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন। সম্প্রতি জারি করা এক সিদ্ধান্তে এ নিয়োগের ঘোষণা দেওয়া হয়। জানা গেছে, ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সির প্রশাসনিক ও ইলমি কার্যক্রমকে আরও শক্তিশালী করা, প্রাতিষ্ঠানিক উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করা এবং মসজিদে নববীতে আগত মুসল্লি ও জিয়ারতকারীদের জন্য ধর্মীয় সেবার মানোন্নয়নের লক্ষ্যে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি জানিয়েছে, সৌদি নেতৃত্বের দিকনির্দেশনা অনুযায়ী দুই পবিত্র মসজিদ ও সেখানে আগত মুসল্লি-জিয়ারতকারীদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই এ নিয়োগ দেওয়া হয়েছে। এতে ধর্মীয় কার্যক্রমের সমন্বয়, প্রশাসনিক দক্ষতা এবং সেবার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: হারামাইন আর্কাইভ আরএইচ/ |