৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল করবে ইসলামী আন্দোলন
প্রকাশ: ০৩ আগস্ট, ২০২৬, ০৪:৪১ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট (বুধবার) দেশব্যাপী গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

রোববার (৩ আগস্ট) এক বিবৃতিতে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান জানান, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাইয়ের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে দেশের সব জেলায় একযোগে এ গণমিছিল অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, রাজধানী ঢাকায় পল্টন মোড়ে সকাল ১১টায় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হবে।

বিবৃতিতে আরও জানানো হয়, ঢাকার কর্মসূচিতে নেতৃত্ব দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

দলটির পক্ষ থেকে কেন্দ্রীয় ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সব জেলা ও মহানগর শাখাকে কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আইও/