
|
দেশের রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল
প্রকাশ:
১৪ জুন, ২০২৬, ০৯:৫৫ রাত
নিউজ ডেস্ক |
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ১ বিলিয়ন ডলার বাজেট সহায়তা যুক্ত হওয়ায় দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩৫ হাজার ৬২৬ দশমিক ৩৪ মিলিয়ন বা ৩৫ দশমিক ৬২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার (১৪ জুন) বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ১০ জুন দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল ৩ হাজার ৪৭৩ কোটি ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের হিসাবপদ্ধতি বিপিএম ৬ পদ্ধতি অনুযায়ী, ওই দিন রিজার্ভ ছিল ৩ হাজার ৭ কোটি ডলার। রোববার এডিবির ১০০ কোটি ৫০ লাখ ডলারের বাজেট সহায়তার ঋণ পাওয়ার পর রিজার্ভের পরিমাণে বড় পরিবর্তন আসে। একলাফে দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৬২ কোটি ডলারে। অন্যদিকে আইএমএফের হিসাবপদ্ধতি বিপিএম ৬ অনুযায়ী, রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১০৭ কোটি ডলারে। আইও |