
|
সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি
প্রকাশ:
১৫ জুন, ২০২৬, ০৪:৫৫ দুপুর
নিউজ ডেস্ক |
সিলেট-৫ আসনের বর্তমান সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান জাতীয় সংসদের অধিবেশনে একই আসনের সদ্য মারা যাওয়া সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীকে গভীর শ্রদ্ধা ও শোকের সঙ্গে স্মরণ করেছেন। সোমবার (১৫ জুন) বিকেল ৪টা ১৫ মিনিটে জাতীয় সংসদের অধিবেশনে ছাঁটাই প্রস্তাবের ওপর বক্তব্য প্রদানকালে তিনি প্রথমেই সদ্য ইন্তেকাল করা এই বর্ষীয়ান আলেম ও সাবেক সংসদ সদস্যের স্মৃতিচারণ করেন। সংসদ সদস্য মুফতি আবুল হাসানের প্রস্তাবের ওপর আলোচনার জন্য তিন মিনিট সময় নির্ধারিত ছিল। বক্তব্য শুরুতেই তিনি দাঁড়িয়ে মরহুম মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন এবং ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ পাঠ করে তাঁর রূহের মাগফিরাত কামনা করেন। এরপর তিনি নির্ধারিত ছাঁটাই প্রস্তাবের বিষয়ে তাঁর বক্তব্য উপস্থাপন করেন। আইও |