
|
হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা
প্রকাশ:
১৫ জুন, ২০২৬, ০৫:৫৯ বিকাল
নিউজ ডেস্ক |
পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সির ১৪৪৭ হিজরি বছরের বার্ষিক সমাপনী অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে শায়খ আব্দুর রহমান আস-সুদাইসহ মসজিদুল হারামের সম্মানিত ইমামগণ, প্রেসিডেন্সির ঊর্ধ্বতন নেতৃত্ব, কর্মকর্তা-কর্মচারী এবং সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় পবিত্র দুই মসজিদের খেদমত ও আগত মুসল্লি এবং দর্শনার্থীদের সেবায় গত এক বছরে বাস্তবায়িত বিভিন্ন অর্জন, উন্নয়নমূলক কার্যক্রম এবং যুগান্তকারী উদ্যোগ তুলে ধরা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয় সেবা আরও সমৃদ্ধ ও কার্যকর করার লক্ষ্যে প্রেসিডেন্সি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত এক বছরে গৃহীত বিভিন্ন মানোন্নয়নমূলক উদ্যোগ দুই পবিত্র মসজিদের সেবার পরিধিকে আরও সম্প্রসারিত করেছে। তারা ভবিষ্যতেও আল্লাহর মেহমান ও দুই পবিত্র মসজিদের মুসল্লিদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে আধুনিক ও গুণগত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সূত্র: হারামাইন আর্কাইভ আইও |