
|
আজ বগুড়ার জামিল মাদরাসায় বয়ান করবেন দেওবন্দের মুহতামিম
প্রকাশ:
০৬ আগস্ট, ২০২৬, ১০:৪৬ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আকাবির ও আসলাফের ধ্যান-ধারণা এবং দেওবন্দিয়াতের মৌলিক চিন্তা-চেতনা জাগ্রত করার লক্ষ্যে এতদিন জেলাভিত্তিক সম্মেলন আয়োজন করা হলেও, এ বছর থেকে তা কেন্দ্রীয়ভাবে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও দিকনির্দেশনামূলক বয়ান করবেন ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা মুফতি আবুল কাসেম নোমানি। তাঁর উপস্থিতিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুলসংখ্যক মাদরাসার শিক্ষক সম্মেলনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের চেয়ারম্যান মুফতি আরশাদ রহমানী ও সেক্রেটারি মাওলানা ইউনুছ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সব মাদরাসার আসাতিযায়ে কেরামকে স্ব-সম্মানে সম্মেলনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, এ সম্মেলনটি কেবল মাদরাসার আসাতিযায়ে কেরামের জন্য নির্ধারিত। সম্মেলনে দেওবন্দি শিক্ষাধারা, আকাবিরদের আদর্শ, শিক্ষা-ব্যবস্থার উন্নয়ন এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হবে। এমএন/ |