
|
লন্ডনে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জমিয়ত নেতারা
প্রকাশ:
০৬ আগস্ট, ২০২৬, ১১:৪৪ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব ও লন্ডন জমিয়তের সভাপতি ড. মাওলানা শুয়াইব আহমদ এবং সহ-সভাপতি মাওলানা আব্দুল মুনতাকিম আহমদ। অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা তাঁদের আত্মত্যাগ, সাহসিকতা এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে অবদানের কথা তুলে ধরেন। এ সময় শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তাঁদের আদর্শ ধারণ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাই শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের স্মৃতি চিরজাগরুক রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এমএন/ |