
|
জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ:
১১ আগস্ট, ২০২৬, ১০:৪৭ দুপুর
নিউজ ডেস্ক |
সিলেট প্রতিনিধি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, সিলেট মহানগর শাখার নিয়মিত মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) বাদ মাগরিব নগরীর জমিয়ত অফিস মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নিজাম উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। পরে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মহানগর শাখার সহসভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, হাফেজ মাওলানা আহমদ কবির আমকুনি, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মাহমুদ হাসান, মাওলানা ক্বারি মুক্তার আহমদ, মাওলানা মুসাদ্দেক আহমদ; যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আহমদ সগির আমকুনি; সহসাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুস ছামাদ; সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার; প্রচার ও অফিস সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ; অর্থ সম্পাদক মাওলানা ওলিউল্লাহ; কৃষিবিষয়ক সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ; পাঠাগার সম্পাদক মাওলানা মাহদি হাসান; যুববিষয়ক সম্পাদক মাওলানা লুৎফুর রহমান; ছাত্রবিষয়ক সম্পাদক মাওলানা আবুল খায়ের। এ ছাড়া বৈঠকে সদস্য মাওলানা আবু মোহাম্মদ ইয়াহইয়া, মাওলানা আব্দুল্লাহ শাহজাহান, মাওলানা বেলাল আহমদ চৌধুরী, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা ফয়সাল আহমদসহ মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আরএইচ/ |