
|
কুরআনের ভুল ধরতে এসে মুসলিম হলেন কোরিয়ান কনটেন্ট ক্রিয়েটর নারী!
প্রকাশ:
১১ আগস্ট, ২০২৬, ০৪:২১ দুপুর
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক দক্ষিণ কোরিয়ার সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ইউনুরের ইসলাম গ্রহণ এবং পবিত্র কুরআন শেখার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কেড়েছে। তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলে নিজেকে নতুন কোরিয়ান মুসলিম হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। পাকিস্তানি বংশোদ্ভূত দাঈ ইমাম মুহাম্মদ উমাইরের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে বলা হয়েছে, সম্প্রতি তাঁর হাতে ইসলাম গ্রহণ করেন ইউনুর। এরপর তাঁকে পবিত্র কুরআনের প্রথম সুরা ফাতেহা মুখস্থ করার নির্দেশ দেওয়া হয়। পরে আবার এসে তিনি সুরা ফাতেহা শুনিয়ে তাঁর প্রাথমিক কুরআন শিক্ষার একটি ধাপ সম্পন্ন করেন। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইমাম মুহাম্মদ উমাইরের পোস্টে আরও দাবি করা হয়েছে, ইসলাম সম্পর্কে আগে ইউনুরের কিছু নেতিবাচক ধারণা ছিল। কুরআনের ভুল ধরতে তিনি এই পবিত্র গ্রন্থ অধ্যয়ন শুরু করেন। এ সময় তাঁর দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে এবং একপর্যায়ে তিনি ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর ইউনুর কুরআন তেলাওয়াত ও ইসলামের মৌলিক বিষয়গুলো শেখার দিকে মনোযোগ দিচ্ছেন বলে জানা গেছে। ইমাম মুহাম্মদ উমাইর জানান, ধর্মীয় শিক্ষা গ্রহণের জন্য তিনি প্রায় ৪০ মিনিটের পথ পাড়ি দিয়ে যাতায়াত করেন। পাশাপাশি তিনি হিজাব গ্রহণ করেছেন এবং এ বিষয়ে তাঁর কোরিয়ান বান্ধবীদের সঙ্গেও কথা বলেছেন। সূত্র: সোস্যাল এশিয়ান আইও/ |