
|
ভিড়ের মাত্রা বিবেচনায় ওমরাহ পালনের উপযুক্ত সময়
প্রকাশ:
১২ আগস্ট, ২০২৬, ১১:৫৭ দুপুর
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক পবিত্র মক্কায় ওমরাহ পালনের ক্ষেত্রে ভিড়ের মাত্রা বিবেচনা করে সময় নির্বাচন করলে তুলনামূলক স্বাচ্ছন্দ্যে ইবাদত পালন করা সম্ভব। ভিড়ের মাত্রার ওপর ভিত্তি করে ওমরাহ পালনের সময়গুলো ভাগ করা হয়েছে। কম ভিড়: রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত এবং সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাধারণত তুলনামূলক কম ভিড় থাকে। মাঝারি ভিড়: ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত মাঝারি মাত্রার ভিড় থাকতে পারে। বেশি ভিড়: বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সাধারণত সবচেয়ে বেশি ভিড় থাকে। তবে শুক্রবারে এই সময়সূচি প্রযোজ্য নয়, কারণ শুক্রবার অন্যান্য দিনের তুলনায় পবিত্র মসজিদুল হারামে ভিড় বেশি থাকে। তাই তুলনামূলক কম ভিড়ের মধ্যে ওমরাহ পালন করতে চাইলে রাত ১০টা থেকে ভোর ৪টা অথবা সকাল ৯টা থেকে বিকেল ৪টার সময় বেছে নেওয়া যেতে পারে। সূত্র: ইসলামিক ইনফরমেশন আরএইচ/ |