
|
রবিউল আউয়ালের চাঁদ দেখতে কাল বসছে কমিটি
প্রকাশ:
১২ আগস্ট, ২০২৬, ০১:০৩ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক পবিত্র ১৪৪৮ হিজরি সনের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা-সংক্রান্ত তথ্য পর্যালোচনা এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী সা.-এর তারিখ নির্ধারণে আগামীকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কোয়াকোবাদ) এমপি। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। চাঁদ দেখা যাওয়ার তথ্য জানাতে নিম্নোক্ত টেলিফোন নম্বরে যোগাযোগ করা যাবে— ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭। এ ছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) অথবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-কেও চাঁদ দেখা যাওয়ার তথ্য জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া চাঁদ দেখা-সংক্রান্ত তথ্য পর্যালোচনার পর রবিউল আউয়াল মাসের তারিখ এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. পালনের দিন নির্ধারণ করা হবে। আরএইচ/ |