
|
ময়মনসিংহে বিক্ষোভ মিছিলের ডাক ইত্তেফাকুল উলামার
প্রকাশ:
২০ জুন, ২০২৬, ০৫:২৩ বিকাল
নিউজ ডেস্ক |
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি হুমকি ও বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানাতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে 'ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী'। শনিবার (২০ জুন) সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৩ জুন, ২০২৬, মঙ্গলবার বাদ জোহর ময়মনসিংহ বড় মসজিদ প্রাঙ্গণ থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হবে। মূলত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি আধিপত্যবাদী আগ্রাসন, মসজিদ-মাদরাসা, ইমাম, আলেম-উলামা ও মুসলিম উম্মাহর বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। আইও |