মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
প্রকাশ: ২০ জুন, ২০২৬, ০৯:৪২ রাত
নিউজ ডেস্ক

মাদারীপুরের শিবচর উপজেলায় ট্রেনের ধাক্কায় শুকরণ বেগম (৭৫) নামের এক বৃ্দ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে উপজেলার মোল্লাবাজার এলাকায় রেললাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শুকরণ বেগম উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা মোকশেদপুর এলাকার বাসিন্দা এবং মোকশেদ হাওলাদারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোল্লাবাজারসংলগ্ন রেললাইনের পাশে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, শুকরণ বেগম শুক্রবার দুপুরের পর থেকে নিখোঁজ ছিলেন।

পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আইও