হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর
প্রকাশ: ২২ আগস্ট, ২০২৬, ০৪:০১ দুপুর
নিউজ ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ৮৮০ রোগী নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে।

শনিবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এ নিয়ে হাম উপসর্গে মারা গেছে ৮৩১ জন শিশু। আর গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়ে ৯৯ জন শিশুর মৃত্যু হয়েছে। সবমিলিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি হয়েছে ৯৩০ জন শিশুর।

আইও/