
|
তরুণ আলেমদের প্রতি হৃদয়ের আকুতি!
প্রকাশ:
২৮ জুন, ২০২৬, ০৮:০৬ রাত
নিউজ ডেস্ক |
|| আহমদ যাকারিয়া || বিশ বছর বয়সটা যৌবনের উন্মত্ততার, ক্ষুধার। মানুষ এই সময়টায় থাকে সবচেয়ে কর্মতৎপর। তবে এই বয়সটা বেশ বিপজ্জনকও বটে। এ সময়ের একটা ভুল সিদ্ধান্তের মাশুল অনেক সময় সারা জীবন ধরে গুনতে হয়। তাই বয়স বিশের কোঠায় থাকতেই সাতটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নাও। এক. বড় ভুলগুলোর মূল কারণ বেশি কথা বলা। কথা কম বলতে চেষ্টা করবেন। কথা বেশি শুনতে হবে। কেউ কথা বললে মনোযোগ দিয়ে শোনবেন। কোনো কথা বলার আগে অন্তত: দু’বার ভাববেন। দুই. ঋণ করবে না। ঋণ করলে আপনি দীর্ঘ সময়ের জন্য দাসে পরিণত হবেন। ঋণের বোঝা মাথায় নিয়ে যাপিত জীবন একজন দাসের জীবনের চেয়ে কম কষ্টের না। তিন. টাকাকে কখনোই জীবনের প্রথম অগ্রাধিকার বানাবেন না। নতুবা টাকার পেছনে ছুটতে গিয়ে জীবনের আনন্দের মুহূর্তগুলো উপভোগ করতে ভুলে যাবেন। পরবর্তীতে মৃত্যুশয্যায় এটা আপনার আফসোসের কারণ হবে। চার. জীবনের প্রতিটা ক্ষেত্রে সহযোগিতা আপনাকে বেশি শক্তিশালী করবে, বিরোধিতা বা সংঘাত সমালোচিত করবে। তাই প্রয়োজন ছাড়া কারও সাথে সংঘাতে জড়াবেন না। সবার সাথে সহযোগিতার সম্পর্ক তৈরি করার চেষ্টা করবেন। পাঁচ. জীবনে যদি সফল হতে চান, তবে জীবনের জন্য পরামর্শদাতা খুঁজে নিন। কয়েক সপ্তাহের জন্য না, বছরের পর বছর যে আপনাকে মেন্টরিং করবেন, ইসলাহি পথে হাঁটতে সহযোগিতা করবেন। ছয়. পৃথিবীটা ছোট। একবার যার সাথে দেখা হয়েছে, তার সাথে বারবার দেখা হবে। তাই প্রতিদিন দেখা হওয়া প্রত্যেকটা মানুষকে সম্মান দিতে শেখবেন। তাহলে দেখবেন একদিন আপনিও সম্মানিত হবেন। লেখক: যুক্তরাজ্য প্রবাসী তরুণ আলেম ও দাঈ আইও/ |