সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা
প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৬, ০৯:৪৬ সকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

আগামী স্থানীয় নির্বাচন সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার ও নির্বাচনী করণীয় নির্ধারণে সিরাজগঞ্জে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখা।

বুধবার (২৭ আগস্ট) জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মুফতি আব্দুর রউফ। সভা পরিচালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আমজাদ হুসাইন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

এ ছাড়া জেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং উপজেলা শাখার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল হাসানাত জালালী বলেন, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে মাঠপর্যায়ে সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি করতে হবে। আগামী স্থানীয় নির্বাচনে জনগণের সেবার মাধ্যমে সংগঠনের আদর্শ ও লক্ষ্য মানুষের সামনে তুলে ধরতে হবে।

তিনি বলেন, সংগঠনের প্রতিটি দায়িত্বশীলকে নিজ নিজ এলাকায় সক্রিয় ভূমিকা পালন করতে হবে। জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে তাদের সমস্যা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে।

সভায় আগামী স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে নির্বাচনী প্রস্তুতি, মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত দায়িত্বশীলরা নিজ নিজ এলাকার সাংগঠনিক পরিস্থিতি তুলে ধরেন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরএইচ/